
BRISHTY TOMAR CHOKHER PANI
বৃষ্টি তোমার চোখের পানি শেষ কি হয়ে গেল
যতেœ লেখা নামের হরফ হঠাৎ মুছে গেল।
হিসাব তোমার জমা-খরচ অঙ্ক ভুলে গেল
অবশেষের অংশটুকু গল্প ঝুলে গেল।
অকারণে বন্দী ছবি রঙের মুখে ছাই
মূল্য দিতে কেন এখন কানাকড়ি নাই।
লাবণ্য তার ধন্য মুখে অন্য ঠিকানা,
বন্দনাতে অবহেলা কতটুকু জানা।
বন্দীশালার বড় জ্বালা ঘর বাড়ি তাই ফাঁকা
দেয়াল জুড়ে মুখের হাসি নকল ভালো থাকা
স্বভাব তোমার চরিত্রতে মাত্রা মুছে গেল
গল্প তোমার কাহিনিতে অতিথিরা এল।
জুন ২০০৯, ঢাকা।
বৃষ্টি তোমার চোখের পানি শেষ কি হয়ে গেল। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: ফাহমিদা নবী। সংগীতায়োজন: ফুয়াদ নাসের বাবু। কণ্ঠধারণ: ৬ জুন ২০১০, ঢাকা।