মনের মীমাংসা ফাঁদে, উঠেছিল বাড়ির ছাদে! চারপাশ কংক্রিট জঙ্গলে খুঁজছিল
সামান্য অংশের অনুচ্ছেদ! উড়ে এসে জুড়ে বসে
খানিকটা ভাসা-ভাসা স্মৃতির মেদ।
খেয়ালখুশির
সুরে ছায়াপথে হাঁটছিল পায়চারি সন্ধানী প্রেমের মুকুল।
জোড়া দেয়া পদ্ধতি বিজ্ঞান ভুলে গিয়ে
আলতো ছোঁয়ায় কাছে হারায় দুকূল!
তোমার হাজিরা তাই নিয়মের পিপাসায় নিখুঁত কান্নাকাটি
করে প্রতিবাদ
মুখর পাখির খাঁচা টের পেয়ে অবশেষে
ডুব দিয়ে তুলে আনে আশীর্বাদ!
রহস্য উপাদানে টানে টানে চলে আসে সংলাপ তৈরির কারখানা!
মালিকের বেশ নিয়ে শালিক ভাগ্য তাই
হাত জোড় করে কেন করছে মানা!
১০ ডিসেম্বর ২০১৮। সকাল ০৯:৪৫। ঢাকা