পকেট কাটা রক্তে ভিজে, সুখ কী যে!
পূর্ণিমা চাঁদ ফুটবল মাঠে, কয়টা গোলের দাম;
নেশার ঘোর কাটল তবু হয় না মনে নাম!
সবই দেব উজাড় করে প্রতিজ্ঞাতেই ফাঁকি,
মতামতের কাঠামো তাই জানে আঁকাআঁকি।
মাথাপিছু পরিমাণে আকাশ মুচকি হাসে,
নিয়ন্ত্রণের উল্টো ¯্রােতে ইচ্ছে তখন ভাসে।
সমীকরণ জরুরি নয় কিন্তু কিছু লাগে,
হিসাব ছাড়াই বুঝতে পারি সবই তোমার ভাগে।
স্বীকার করে বিপদ ডাকে অপরাধীর জামা,
অভিযোগের তালিকাটা দেয়াল থেকে নামা।
১১ জুন ২০১৫। ঢাকা। রাত ১২:৩৯।