বাতি নেভার অনেক পরে। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: নওশেন জাহান দুনিয়া। সংগীতায়োজন: নির্ঝর চৌধুরী ও রোকন ইমন। কণ্ঠধারণ: ০৬ সেপ্টেম্বর ২০১৩, ঢাকা।
DOKKHIN HOSTO
DOKKHIN HOSTO
দক্ষিণ হস্ত, কতটা মস্ত! উত্তরে সমস্ত... ব্যস্ত পাঠশালা জলদি পালা পালা খাদ্য বাদ্য বাড়িতে হাঁড়িতে রান্না বন্ধুর গোশত!
বিষয়টা জটিল থেকে জটিলতর যেমন ইশকুলে হাত-পা কাঁপত থরথর না পারলেও স্যার বলত অঙ্ক করো করো না হলে মরো মরো।
নিজের গাছের যে কটা ডাল, সেটাই যেন হয়েছে কাল! এক টন চিনি-গুড় ঢেলে দিলেও সবার কাছে মনে হয় ঝাল। তাই দিচ্ছি ফুঁ নিচ্ছি ফুঁ হয় জ্বলবে আগুন; জ্বলবে মন্ত্রের জ্ঞান, করছি ধ্যান।
বিষয়টা আসলেই জটিল থেকে জটিলতর! তোমরা পারলে কিছু একটা করো। না হলে আয়নাতে নিজেদের চেহারাটা দেখে মরো উত্তর-দক্ষিণ ডান-বাম ডান-বাম কাঁঠালগাছে ক্যানো আম! ২৮ জানুয়ারি ২০১৪, ঢাকা।
দক্ষিণ হস্ত, কতটা মস্ত! কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: শাওন গাউস। সংগীতায়োজন: অনম বিশ্বাস। কণ্ঠধারণ: ০২ এপ্রিল ঢাকা
KI CHAY - KI PAY
KI CHAY - KI PAY
কী চায়, কী পায়, সমীকরণ! একটু খোঁজে দুচোখ বোজে। পরিস্থিতির চাপে ধাপে ধাপে কতটুকু আসা-যাওয়া মনে মনে মাপে সে কারণে কালো রাতে ভাগ্যের দুই হাতে ছিল নিশ্বাস।
শেষ নিশ্বাস যদি মৃত্যু নামের কোনো যবনিকা হয়, যেখানে তারার খোঁজে আকাশটা ধারে-কাছে অসময় কিংবা একটু সময়।
লেখাপড়া অর্ধেক বাকির খাতায় ফাঁকি না থাকার মতোই থাকা! খাতার পাতার পিঠে একমুঠো পেনসিলে ছবিটা আঁকা...