যাদের সাথে চুক্তি ছিল যুক্তি ছিলো । খোলা কথা + সুর: এনামুল করিম নির্ঝর। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন ,অটমনাল মুন ও অর্ক সুমন। শিল্পী: ঔশী। ১০ এপ্রিল ২০১৫ । ঢাকা
ইতিহাসের পরিধিতে ধর্ম যখন রাজা কার অধীনে কে যে থাকে রক্ত-হাতের সাজা!
উপভোগের মাত্রা বুঝে চেষ্টা যখন রত, ক্ষমতাধর চিতার পাশেই জীবিত সব ক্ষত! অপরাধের অনিদ্রাতে ব্যক্তিগত হাসি, শত্রু-মিত্র অবচেতন হয় না কারো ফাঁসি,
লড়াই শেষে পুলকিত হাতঘড়িটা কাঁদে, নড়াচড়ায় কেউ নড়ে না সময় কাটে ফাঁদে!
১২ জুলাই ২০১৪, ঢাকা। আমার হাতেখড়ি হাতঘড়ি তোমার সুচে সুতা। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: বাবলা খান। সংগীতায়োজন: অটমনাল মুন। কণ্ঠধারণ: ১৬ জুলাই ২০১৪, ঢাকা।