উড়ছে ঘরে অনেক রঙের ধুলো হঠাৎ এসে একটা একটু ছুঁল। পেরিয়ে যাওয়া রাত, আড়াল থেকে ধরল আমার হাত। কাঁধের ওপর জিজ্ঞাসাটার বোঝা সেখান থেকেই হচ্ছে শুরু খোঁজা দেয়ালজুড়ে ছাদ, অনেক পরে বুঝছি সেটাই ফাঁদ।
শব্দ হলো একটুখানি অল্প কথার ছলে যন্ত্রণাতে আপন মনে মোমবাতিটা জ্বলে। সুখের নামে অসুখ হলো চিকিৎসাতে ভুল ঝড়ের ভেতর আরেকটা ঝড় এলোকেশী চুল।
শর্ত মেনে কাটছি সাঁতার অল্প-স্বল্প আলোয় হয় যদি সব এমন করে এখন ভালোয় ভালোয়। বিনা কারণ কারাবরণ মহাসাগর ক্ষত স্বেচ্ছাচারী ঘুমের ভেতর জটিলতা যত। এলোকেশী ভুল।
৩০ জুন ২০১৩, ঢাকা।
উড়ছে ঘরে অনেক রঙের ধুলো। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: রূমানা খান। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন কণ্ঠধারণ: ১৫ জুলাই ২০১৪, ঢাকা।