স্কেলের মাপে ভুল করেছে জনাব দ্য ভিঞ্চি, মোনালিসার হাসি নাকি মাত্র বারো ইঞ্চি! ধারণা, কারো না যাচ্ছে কমে রস। দাদার বাপ তারও বাপ বলছে চুপচাপ বস।
ভুল করেছে যতটুকু জানে না তার মূল, সেই কারণে আয়না দেখে ছিঁড়ছে নিজের চুল। তোমার হাসির মুক্তোগুলো রাতের আকাশ তারা পরিমাপের ফিতে হাতে ছুটছে বোকা যারা আমার মতে হাসি তোমার পৃথিবীটা সারা।
ব্যক্তিগত রহস্যতে অভিনয়ের চাপ, ছিটেফোঁটা অনুভূতি খাচ্ছে না তো খাপ। নানা রকম যুক্তি মেপে কেন্দ্রে এসে দাঁড়ায়, রোগের ভেতর যোগের কারণ শক্ত আঠা ছাড়ায় চরিত্র তাই ভুলো মনে পা দুটোকে বাড়ায়।
০২ মার্চ ২০০৮, ঢাকা।
স্কেলের মাপে ভুল করেছে জনাব দ্য ভিঞ্চি। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: পান্থ কানাই। সংগীতায়োজন: নির্ঝর চৌধুরী ও রোকন ইমন। কণ্ঠধারণ: ০৩ অক্টোবর ২০১৪, ঢাকা।
ISH!
ISH!
ইশ্! তোমাদের মুখোশগুলো যদি খুলতে পারতাম! একটা রুমাল বানিয়ে পকেটে রাখতাম। আর, আমার গায়ের নোংরা ঘামগুলো সকাল বিকাল মুছতাম! সুন্দরী সব জীবাণুর মুখচ্ছবি মনে মনে খুঁজতাম।
একটু লজ্জা নিজের শয্যা দরজায় কার ভূত! অজস্্র দোষ দেখলেও কেন ধরতে চায় না খুঁত! বমি হয়ে গেল অনেক কথা সুর কাঁধে নেয়া গান, সেটা দোষ হলে হলো না ক্যানো রে তোমাদের এত ভান!
এইখানে বসে তুমিও হয়তো তাকিয়ে দেখছ আমাকে, সকলে ভাবছে আসলে দেখছ আমার রঙিন জামাকে! চলে যাব তাই শেষ হাতছানি সাহসের সুর জানি লোক দেখানোর অভিনয় জেনে করো না তো টানাটানি।
আর, হাতের মুঠোয় আটকানো কিছু রেখা বারবার তাই মুছতাম। কিন্তু তোমায় ছুঁয়ে দেখা গন্ধটা বারবার বুঝতাম।
১৭ মে ২০১৩, ঢাকা।
ইশ্! তোমাদের মুখোশগুলো যদি খুলতে পারতাম। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: অটমনাল মুন। সংগীতায়োজন: অটমনাল মুন। কণ্ঠধারণ: ২৫ মে ২০১৪, ঢাকা।
BARE BARE GHURE
BARE BARE GHURE
বারেবারে ঘুরেফিরে আয়নাতে মুখ দেখি বিশ্লেষণে পরখ করে লাগছে কেন মেকি। হচ্ছে মনে নিজের কাছে নিজেই অচেনা বলছ তুমি খুব সহজে যাচ্ছে আমায় কেনা।
পরিস্থিতির ধরন দেখে হলাম আমি অবাক ভাবছি এবার নতুন করে সবার কাছে হব সবাক। কোনটা বোকা [আর] সুযোগ বুঝে কোনটা চালাকি, অপেক্ষাতে থাকতে হুকুম সময় ভুলে থাকি।
যাচ্ছ কেন কোথায় যাবে কৈফিয়তের সুর হাজার মাইল মনে হলে একটু সামান্য দূর। আমার আমি আদেশ দেব এটাই স্বাভাবিক সঙ্গে কখন হারিয়ে গেলাম মস্ত মরুভূমি এদিক-ওদিক দুইটা পাশে হাসছ শুধু তুমি।
আড়ালের কান শুনে নিল সব কথা, ওলট-পালট হলো। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: রেজাউল করিম লিমন।সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ২২ জুলাই ২০১৩, ঢাকা।
HIMGHORE AYNA KICHU DEKHA JAYNA
HIMGHORE AYNA KICHU DEKHA JAYNA
হিমঘরে আয়না কিছু দেখা যায় না, ভুল বানানের চিঠি উড়ে যায়, পায় না। শিকারির পায়চারি শব্দটা নিরুপায় গান গায় শেষরাত স্বপ্নটা কুয়াশার কাঁধ ছুঁয়ে চলে যায়...
সত্যিকারের বই এক পাতা দুই পাতা টানটান গল্পের ছল, মুখোমুখি কিছু ছায়া আড্ডা আসর চায় কথা বল। রাশি রাশি জোনাকি সঙ্গিনী মেঘগুলো খেলছে ইচ্ছের কিছু পাতা কানামাছি হয়ে ডানা মেলছে।
মিথ্যে কথার বুক গন্ধ খুঁজে রোজ কাছে আনা যতটুকু স্বাদ, বিয়োগের ব্যথা কাঁধে হাসিমুখে সবটুকু খোলা ছাদ। নির্জীব নকশায় কারুকাজ সান্তনা ধ্বংসের কান্নার নদী তাই থেমে যাওয়া কাহিনিটা অংশের।
০৮ জুন ২০১২, ঢাকা।
হিমঘরে আয়না কিছু দেখা যায় না। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: শমনুর মনির কোনাল। সংগীতায়োজন: শায়েখউদ্দীন (শান)। কণ্ঠধারণ: ১২ জুলাই ২০১৩, ঢাকা।
HOTHATH KORE JOKHON
HOTHATH KORE JOKHON
হঠাৎ করে যখন মনে হয় চেনা ডাক ডাকবে কখন, যতটুকু নিশ্বাস বিশ্বাসে ধাপে ধাপে হাঁটবে তখন।
ভুলের মাশুল সব হিসাবগুলো ঝড় এসে উড়ে যায় ব্যস্ত ধুলো, অর্ধেক যদি তুমি আমার সাথে পূর্ণতা অপরূপ দেখব কখন!