পদ্ধতিটা তোমার কাছে হতে পারে সেরা আমার কাছে হচ্ছে মনে মস্ত প্রাচীরঘেরা।
০৭ জুন ২০১৩, ঢাকা।
আবছা ছায়া তোমার সাথে আড়ি। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: মিলন মাহমুদ। সংগীতায়োজন: শায়েখউদ্দীন (শান)। কণ্ঠধারণ: ০৯ অক্টোবর ২০১৩, ঢাকা।
DHAR KORA KICHUTA SHOMOY
DHAR KORA KICHUTA SHOMOY
ধার করা কিছুটা সময় যদি বেহিসেবি ধাপ ফেলে ঝাঁপ দিতে চায়; সবাই বলে হায় হায় কেন যায় কোন দিকে ক্ষমতার সামর্থ্য আশপাশ। কাচঘেঁষা বৃষ্টির ছিটেফোঁটা নিশ্বাস; বসবাস। জ্যোতির্ময়ের কাছে লেখা চিঠি কাগজটা উড়ে যায়, বেচারা।
ষোলো আনা জীবনের বুঝে নিতে খানিকটা কিছু সাঁতারে ভেসে যায়; সবাই বলে হায় হায় বাজারের উঁচু দাম, নিচু দাম সামর্থ্য সম্বল। অযথাই বঞ্চিত জটিলতা বুঝে নিতে চোখে জল, কথা বল। জ্যোতির্ময়ের কাছে লেখা চিঠি কাগজটা উড়ে যায়, বেচারা।
৩০ জুন ২০১৩, ঢাকা।
ধার করা কিছুটা সময় যদি বেহিসেবি ধাপ ফেলে। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: সোহিনী আলম। সংগীতায়োজন: শায়েখউদ্দীন (শান)। কণ্ঠধারণ: ০৯ ফেব্রুয়ারি ২০১৪, ঢাকা।
হাতের মুঠো রহস্যতে ঢাকা। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: প্রমা। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন।কণ্ঠধারণ: ২৯ জুলাই ২০১৩, ঢাকা।
JEHETU SHORASHORI PARBONA BOLTE
JEHETU SHORASHORI PARBONA BOLTE
যেহেতু সরাসরি পারবে না বলতে গানে গানে কারসাজি মাথাব্যথার একটা বেলুন বাতাস গিলে করে হজম। বুঝছি না কে যে কার যম। থতমত কিছু মেঘ মুচকি হাসির দোষে কারাগারে বন্দী হলো আকাশ তুমি কথা বলো।
প্রতিবেশী পাহাড়ে একটা শামুক নাকি কবিতায় হয়েছে পাগল একদিন সকালে বুঝতে পারল সে পৃথিবীর বুক নাকি গোল।
যন্ত্রণা সইলেও সহ্য করে না সে বুঝেশুনে অবহেলা এই কারণে জীবনজুড়ে গল্প হলো কি কম। বুঝছি না কে যে কার যম। কতটুকু বাকি আছে দম।
৩০ জুন ২০১৩, ঢাকা।
যেহেতু সরাসরি পারবে না বলতে গানে গানে কারসাজি। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: রেজাউল করিম লিমন। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ১৬ জুলাই ২০১৩, ঢাকা।
SHOTTO MITHYA
SHOTTO MITHYA
সত্য-মিথ্যা জটিল খেয়ালে, দেয়ালে; পড়ে আছে চেনা কঙ্কাল, তাই আসছে না সকাল। রাগ করে দূরে বসে চাইছে আড়ি, সে যাবে না বাড়ি। তাই হাসছে না সকাল, তাই আসছে সকাল।
ভালো লাগা খারাপের ব্যস্ত শরীর রেখে ঢেকে, সরাসরি ভালোবাসা যাচ্ছে এঁকেবেঁকে। রাত্রির গল্পটা ফ্যাকাশে আঁধার কিছু আলো অন্ধকারের সুখ ভেঙে যাওয়া ছবিটা অল্প কালো।
রাখছে না কোনো কিছু সে কারণে অনুতাপ মনে হয় জটিলতা উড়ে এসে জুড়ে বসে খায়নি তো খাপ। হতাহত সময়ের ভাগ্যলিখন যায় ভুলে, সমস্যা তালিকায় কোনটা আছে কার মূলে।
সত্য-মিথ্যা জটিল খেয়ালে, দেয়ালে; পড়ে আছে চেনা কঙ্কাল, তাই আসছে না সকাল।
২৫ মে ২০১৩, ঢাকা।
সত্য-মিথ্যা জটিল খেয়ালে, দেয়ালে। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: মাহাদী। সংগীতায়োজন: শায়েখউদ্দীন (শান)। কণ্ঠধারণ: ৩০ জুলাই ২০১৩, ঢাকা।
RATRI KROMOSHO
RATRI KROMOSHO
রাত্রি ক্রমশ গভীর হলো চোখের পুকুর টলোমলো। ইচ্ছেগুলোর ফাঁসি এক পা দু’পা নতুন পোশাক-হাসি।
কোন মানুষটা চেনা, কোন মানুষটা কেনা! অভিজ্ঞতার রাত্রি-দিবস রহস্যতে রাঙা, সেই কারণে ঘড়ির কাঁটা ভাঙা! চেনা দেয়াল গাঁথুনিটা শূন্য চিলেকোঠা, অট্টালিকায় খুঁজতে গিয়ে সিঁড়ির ধাপে ওঠা।
উড়ছে তখন ছোট্ট পাখির ক্ষীণ দুটো পাখা ক্লান্ত ভীষণ বিকেলটা তাই সন্ধেবেলায় রাখা।
রক্তবীজের ধূলিকণা চেনা ধরন হাসি, আবির্ভাবের সাদা সময় অসময়ের ফাঁসি। পুড়ছে ভেবে বোকা কপাল নিচ্ছে কিছু তাপ নিজের দোষে কারো সাথে খায়নি তারও খাপ।
২৮ আগস্ট ২০১৩, ঢাকা।
কোন মানুষটা চেনা, কোন মানুষটা কেনা। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: লাবিক কামাল (গৌরব)। সংগীতায়োজন: লাবিক কামাল (গৌরব)। কণ্ঠধারণ: ২ অক্টোবর ২০১২, ঢাকা।