অনুভূতি গল্পটা রাজত্ব কার ? আয়ুটাকে কখনোই করেনিতো ধার ! নির্মম মমতায় ক্ষমতা’র ঘর , পরিনতি যত ক্ষতি কি যে তারপর ? সাদা মেঘ তার বুকে মলিন যে দাগ সেখানেই জমা হয় যার যার রাগ !
২৪ এপ্রিল,২০১৫। ঢাকা
জরুরী বিষয় কিছু লক্ষ্য করে । কথা+ সুর : এনামুল করিম নির্ঝর । শাফিন আহমেদ । সংগীতায়োজন: সামির ওবায়েদ । কণ্ঠধারণ: ২৮ মে ২০১৫, ঢাকা।
ABHASH ONEK
ABHASH ONEK
রাজ্য খোঁজার অভিযানে হাসছে ইতিহাস রাজকন্যা ভুলো মনে করল কেন ফাঁস। তাই দ্বিধার ভেতর আরো দ্বিধা কাটছে না তো ঘোর, হারানো রাত নির্বাসনে কুড়িয়ে পাওয়া ভোর।
আভাস অনেক হালকা হলেও গাঢ় ছিল চাউনি আকাশ যেমন নিজের কাছে নিজের মতো ছাউনি। আঘাত অনেক তীব্র হলেও হালকা বশীকরণ, অন্তঃপুরের একটু দূরে নিরুদ্দেশের ধরন।
প্রশংসাতে ঝরছে চোখের লুকিয়ে রাখা জল অনেক গভীর আরো গভীর কৌতূহলের ফল। তাই মিথ্যে কথার মিথ্যে জালে আটকে থাকা ঘর নতুন করে রাজ্য খোঁজা, কী হলো তারপর!
১৭ মে ২০১৩, ঢাকা।
আভাস অনেক হালকা হলেও গাঢ় ছিল চাউনি। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: ফাহমিদা নবী। সংগীতায়োজন: নির্ঝর চৌধুরী ও রোকন ইমন। কণ্ঠধারণ: ১৭ জুলাই ২০১৩, ঢাকা।
BONDHU TODER
BONDHU TODER
বন্ধু তোদের মুখগুলো সব লাগছে অচেনা জানাসনি কেউ বুঝতে পারি, চলছে বেচাকেনা। বন্ধু তোদের সেসব দিনের অন্তরঙ্গ চাওয়া, অজুহাতের তালিকাটা পকেট থেকে হাওয়া।
বন্ধু তোদের আদর্শ আর চেতনা কি ক্ষয়? যখন-তখন সুবিধাতে মিথ্যে কথা কয়। বন্ধু তোদের হিসাব-নিকাশ লাগছে এখন অন্য পরিচয়ের মিষ্টি সময় নষ্ট কিসের জন্য।
বন্ধু তোদের প্রশ্ন শুনে লাগছে এখন চমক, সেকেলে তাই হচ্ছে মনে সুযোগ পেয়ে ধমক বন্ধু তোরা একটুখানি পেছন দিকে তাকা, ব্যস্ততাতে ইচ্ছে হলে স্মৃতির ধুলো মাখা।
৩০ জুন ২০১৩, ঢাকা।
বন্ধু তোদের মুখগুলো সব লাগছে অচেনা। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: রেজাউল করিম লিমন। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ২৫ আগস্ট ২০১৩, ঢাকা।
BHUL BHUJE HAAR
BHUL BHUJE HAAR
ভুল বুঝে হার, লাভ না ক্ষতি, সূক্ষ¥ হিসাব, লাভ না ক্ষতি। পাহাড়সমান অভিমানের ব্যাখ্যা নাচে কার তালে জমাট বাঁধা দীর্ঘ যে শ্বাস শুনতে পাব কোনকালে!
অনুকূলে যতটুকু হয় রেষারেষি, সার্থক ভরসাতে কম কিংবা বেশি। জ্বালাতন বিরোধের উপসংহার, আপসের পোষা ঢেউ ওঠে বারবার। চাইছে প্রমাণ ভেঙে খান খান সমান সমান বিদ্বেষ, কথায় কথায় বাড়ছে কথা ইঙ্গিতে নেই শেষ।
অনুমান কারচুপি কার আয়োজন দর্শন পরিবারে সঙ্গী কত মন। জ্বলেপুড়ে কয়লা হয়েছে কী হাল দিবসের যুক্তিতে রাত গতকাল। চাইছে প্রমাণ ভেঙে খান খান সমান সমান বিদ্বেষ, কথায় কথায় বাড়ছে কথা ইঙ্গিতে নেই শেষ।
১০ মে ২০১৩, ঢাকা।
ভুল বুঝে হার। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: সৌমেন্দ্র দাশ। সংগীতায়োজন: শায়েখউদ্দীন (শান)। কণ্ঠধারণ: ২৭ সেপ্টেম্বর ২০১৩, ঢাকা।
RASTA JAMER
RASTA JAMER
রাস্তা জ্যামের ভেতর বসে উড়ছে খেয়াল ধোঁয়া হচ্ছে মনে গেল বুঝি মনটা আমার খোয়া। অনেক দূরে দেখতে পেলাম একটু চেনা উঁকি, হাসিমুখে তখন নিলাম একশত ভাগ ঝুঁকি।
ঝুঁকির ধরন বুঝতে গেলে হায়, সবার আগে মুখের হাসি যায়। জট পাকানো মানচিত্রে সরলতার নদী, শান্ত মনে শিশুর মতন বুঝতে পারে যদি।
সারি সারি কাঠামোতে বারান্দাটা ঝোলে, সমস্যাটা খুঁজতে হলো একটুখানি মূলে। অনেক দূরে কিংবা কাছে ঝোড়ো হাওয়ার ডাক, পরিস্থিতি উড়তে উড়তে পাচ্ছে খুঁজে ফাঁক।
১৮ মে ২০০৭, ঢাকা।
রাস্তা জ্যামের ভেতর বসে উড়ছে খেয়াল ধোঁয়া। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: লাবিক কামাল (গৌরব)। সংগীতায়োজন: লাবিক কামাল (গৌরব)। কণ্ঠধারণ: ৫ মে ২০১৪, ঢাকা।
NUPUE NUPURE HALKA JUDDHO
NUPUE NUPURE HALKA JUDDHO
নূপুরে নূপুরে হালকা যুদ্ধ নাচছে সবার প্রাণ, বলার চেষ্টা ভীষণ তেষ্টা কাহিনিতে টান। কেন এমন ভান, ধকল নকল গান!
যোগসূত্রের পুত্র-কন্যা তোমার বাড়ির পাশে, ধূমকেতু এক বাস্তবতায় হঠাৎ বনবাসে। কেন এমন ভান, নকল ধকল গান
ঠুনকো ঘরের স্বচ্ছ দেয়াল খেয়াল কবির মন, ছন্দপতন কিসের কারণ ভাবছে সারাক্ষণ। কেন এমন ভান, নকল ধকল গান!
১৭ ডিসেম্বর ২০১১, ঢাকা।
নূপুরে নূপুরে হালকা যুদ্ধ। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: মৈত্রী ইসলাম। সংগীতায়োজন: শায়েখউদ্দীন (শান)। কণ্ঠধারণ: ২ অক্টোবর ২০১২, ঢাকা।