
GUNE GUNE FALGUNE
গুনে গুনে ফাল্গুনে কয়েকটা বোকা বোকা
বৃষ্টির ছিটেফোঁটা গোটা দুই দিল টোকা।
চিন্তার ঘোর তাই বিকেলকে ভেবে ভোর
খুলে দিল আচমকা সন্ধের ঘরদোর!
টিক দেয়া প্রশ্নের কাগজটা ভাঁজ করে
তুমিও তখন দেখি একই তালে গেলে সরে,
মতিগতি পদ্ধতি আড়চোখে শিখছে
শুকনো কালির দাগে রাগে চিঠি লিখছে।
হরফের শরীরের পাগলামো ছন্দ
থতমত অবিকল ছলাকলা দ্বন্দ্ব!
স্বভাবের তাগিদে মহাশয় বিলকুল
বারবার ভুলে যায় অতীতের করা ভুল।
পরিচিত পরিসরে চুপচাপ দেয় ঝাঁপ
বসবাসে সুর জুড়ে বিপরীতে খায় খাপ।
২৭ ফেব্রুয়ারি ২০১৮। রাত ১১:৫০। ঢাকা

GOLPER BAKSHO TA
গল্পের বাকশোটা দচ্ছিে খােঁটা
বরিক্তি ঝরছে কয়কে ফােঁটা,
গোটা দুই চোখ তাই
যনে তারা দুই ভাই
ববিকে-বুদ্ধি বোন জোড়া মোটাসোটা!
ববিকেরে ভাইবোন জোড়া মোটাসোটা!
ডান দকিে মথ্যিরে কয়কে কদম ফলেে
বামে ফরিে খাঁটি কছিু উক্তি ঠলে!ে
খলেে যায় উঁকঝিুঁকি হয়ে সাবধান!
দখেে তাই না-দখোর কৌশলী ভান!
টান দয়িে কাছে নয়ে আপস পোশাক
পোষমানা প্রাণী সজেে
বোঝাপড়া বোঝে কে যে
র্স্বাথরে পয়োলায় চুমুকরে পদ্ধতি
মাঝে মাঝে ভুলে যায় সব রাখঢাক।
ভঙেে মৌচাক।
০৪ র্মাচ ২০১৮। সকাল০৮:৪৫। ঢাকা

GHUM BHENGE
ঘুম ভেঙে চোখের পাতায় অচিন খাতায় ঝাপসা লেখা,
আকাশটাকে নতুন করে চিনতে শেখা।
বিশেষ সময় কত সব আঁকিবুঁকি রঙিন ছবি
বৃষ্টিভেজা খুশি একাকার সবই।
চাওয়া-পাওয়া ওরা সব এসে বলে বন্ধু হবি
হারিয়ে যাওয়া মুখ একাকার সবই।
ঘুম ভেঙে চোখের পাতায় অচিন খাতায় ঝাপসা লেখা
মুহূর্তকে নতুন করে চিনতে শেখা।
জুন ২০০৯, ঢাকা।
ঘুম ভেঙে চোখের পাতায় অচিন খাতায় ঝাপসা লেখা। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: ফাহমিদা নবী। সংগীতায়োজন: ফুয়াদ নাসের বাবু। কণ্ঠধারণ: ১২ জুলাই ২০১২, ঢাকা।

GOBESHONAY MOSTO FAKI
গবেষণায় মস্ত ফাঁকি,
কেমন করে ভালো থাকি
প্রশ্ন করো আমার প্রয়োজন,
জানলে আমি করব কেন ভুলের আয়োজন।
জ্বালাতনের কূলকিনারা
সেটাই বোধ হয় আসল ধারা,
মন্ত্র পড়ে দিচ্ছে ঠ্যালা কারা!
আকাশ ভরা চন্দ্র-তারা
সাক্ষী চোখের অন্তরালে নিজেই আত্মহারা।
যন্ত্রণাতে যন্ত্র ঘোরে,
ডাকলে কেন উল্টো ভোরে।
প্রশ্ন করো আমার প্রয়োজন,
জানলে আমি করব কেন ভুলের আয়োজন।
অজস্্র বাঁক রাস্তাটাতে মস্ত বুকের ফেরিয়ালা
মুখের ঘরে মারল কেন তালা,
বন্ধু বলে জলদি পালা
কষ্ট নদীর নষ্ট চরে পারলে আগুন জ্বালা!
০৫ আগস্ট ২০১৩, ঢাকা।
গবেষণায় মস্ত ফাঁকি। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: লাবিক কামাল (গৌরব)। সংগীতায়োজন: লাবিক কামাল (গৌরব)। কণ্ঠধারণ: ১৫ আগস্ট ২০১৪, ঢাকা।

GOPON KOTHA GOPON BAKSHE
গোপন কথা গোপন বাক্সে
সুখে ছিল সুখে থাক সে।
প্রজাপতির নরম মনটা রোদে তাপে জ্বলে
রাজা-রানির রাগের লোহা একটা-আধটা গলে।
উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই রে তোর,
আঁধার রাত্রি মশকরাতে কেটে গেল ভোর।
পুতুল নাচের সূতা নরম হাত-পা নড়ে না,
চোখের পাতায় শক্ত আঠা তাইতো পড়ে না।
ভেজা কাঠের ভেজা চেয়ার বিনা আগুন পুড়ে,
খাঁচার পাখির চক্ষু ভেজা মনে মনে ওড়ে।
জখম-বুুকে খোলা আকাশ উড়ছে লম্বা চুল
তোমার আমার সাধের অঙ্ক কিছু কিছু ভুল।
১৩ এপ্রিল ২০১৩, ঢাকা।
গোপন কথা গোপন বাক্সে। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: রেজাউল করিম লিমন। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ২০ ফেব্রুয়ারি ২০১৪, ঢাকা।

GOPON KOTHATA RAKHCHI POCKETE
গোপন কথাটা রাখছি পকেটে, ভয় পেয়ো না
মুখে না বলা সেই কথাটা, ভয় পেয়ো না।
বুঝতে পেরেছি, তুমিও বুঝেছ, ভয় পেয়ো না।
আমার আকাশে তোমার ঘুড্ডি উড়ছে উড়–ক
অন্য সবার বুকগুলো সব পুড়ছে পুড়–ক।
হাতটা বাড়ানো, রাস্তা পেরোনো, ভয় পেয়ো না।
এপারে সকাল ওপারে সন্ধ্যা, ভয় পেয়ো না।
আস্তে আস্তে সিঁড়ির ধাপটা, ভয় পেয়ো না।
বৃষ্টি পড়লে একটু আভাস, ভয় পেয়ো না।
হাতের মুঠোতে তছনছ রেখা, ভয় পেয়ো না।
৩০ জুন ২০১৩, ঢাকা।
গোপন কথাটা রাখছি পকেটে। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: মৈত্রী ইসলাম। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ০৯ অক্টোবর ২০১৩, ঢাকা।