
ISH!
ইশ্! তোমাদের মুখোশগুলো যদি খুলতে পারতাম!
একটা রুমাল বানিয়ে পকেটে রাখতাম।
আর, আমার গায়ের নোংরা ঘামগুলো সকাল বিকাল মুছতাম!
সুন্দরী সব জীবাণুর মুখচ্ছবি মনে মনে খুঁজতাম।
একটু লজ্জা নিজের শয্যা দরজায় কার ভূত!
অজস্্র দোষ দেখলেও কেন ধরতে চায় না খুঁত!
বমি হয়ে গেল অনেক কথা সুর কাঁধে নেয়া গান,
সেটা দোষ হলে হলো না ক্যানো রে তোমাদের এত ভান!
এইখানে বসে তুমিও হয়তো তাকিয়ে দেখছ আমাকে,
সকলে ভাবছে আসলে দেখছ আমার রঙিন জামাকে!
চলে যাব তাই শেষ হাতছানি সাহসের সুর জানি
লোক দেখানোর অভিনয় জেনে করো না তো টানাটানি।
আর, হাতের মুঠোয় আটকানো কিছু রেখা
বারবার তাই মুছতাম।
কিন্তু তোমায় ছুঁয়ে দেখা গন্ধটা বারবার বুঝতাম।
১৭ মে ২০১৩, ঢাকা।
ইশ্! তোমাদের মুখোশগুলো যদি খুলতে পারতাম। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: অটমনাল মুন। সংগীতায়োজন: অটমনাল মুন। কণ্ঠধারণ: ২৫ মে ২০১৪, ঢাকা।

ICE ICE ICE
ICE ICE ICE only 2 eyes
বরফ গলে জলের ধারা কোথায় হবে শেষ
কোনটা আমার দেশ?
এক পা দু’পা কয়েক সিঁড়ি ধাপ
দুপুর রোদে পুকুর-বুকে ঝাঁপ
খেলার সাথি তোমার কোলে শ্বাস
মা জননী কোথায় আমার বাস!
আত্মীয়তায় খেলাঘরের সাজ
আলো-ছায়া পায় না খুঁজে কাজ
কুড়িয়ে পাওয়া হারিয়ে যাওয়ার খোঁজ
তোমায় আমি খুঁজছি আমি রোজ।
৩০ জুন ২০১৩, ঢাকা।
বরফ গলে জলের ধারা। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: রূমানা খান। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ১৫ আগস্ট ২০১৩, ঢাকা।