
BHUMIKAY KENO
ভূমিকায় কেন উঁচু দাম,
নামতা পড়ে খোঁজে সমাধান!
কোন খাতে যাবে কার ঠিকানাটা ছোটখাটো সংসারে
বারেবারে এক ভুলের মাশুল হুল ফুটিয়েছে কারে।
কিছু টুকে রাখা অভ্যাস তাই সাক্ষী দাঁড়িয়ে হাসছে
সময় নামের একটা টুকরা বিপদকে ভালোবাসছে!
ছোটখাটো সংসারে বারেবারে ভূত ভারি অদ্ভুত
ভুলের মাশুল হুল ফুটিয়েছে কারে ধারে
মগ্ন ভীষণ হিসেবের কাছে নতজানু যোগাযোগ!
তবু সারেনি তো তার রোগ!
১০ মে ২০১৭। বেলা ০৩:৪৫। ঢাকা।

BESH UCHU KORE
বেশ উঁচু করে আঁকা রেখাটাকে
ছুরি-কাঁচি দিয়ে কেটে ছোট্ট আকার!
তবু ইচ্ছা বেলুন গুন গুন গানে টানে
কোন সুর; কায়দাতে বৃষ্টি ভালো থাকার!
তোমার হাতের মুঠোর ভেতর
কিছু খড়কুটো ভাগ্যরেখা
দেখা দিল হাসিমুখে!
উদ্যাপনের নতুন বাড়িতে
হাঁড়ির কান্না নতুন রান্না
অনায়াসে বাসি সুখে!
বেশ উঁচু করে আঁকা রেখাটাকে
ছুরি-কাঁচি দিয়ে কেটে ছোট্ট আকার!
তবু ইচ্ছা বেলুন গুন গুন গানে টানে
কোন সুর; কায়দাতে বৃষ্টি ভালো থাকার!
তোমার হাতের মুঠোর ভেতর
কিছু খড়কুটো ভাগ্যরেখা
দেখা দিল হাসিমুখে!
উদ্যাপনের নতুন বাড়িতে
হাঁড়ির কান্না নতুন রান্না
অনায়াসে বাসি সুখে!
০২ জানুয়ারি ২০১৮। সকাল ০৮:৪৫। ঢাকা

BESHURO SHUR BONDHU TOMAR
বসেুরো সুর বন্ধু তোমার কাটছে কমেন দিন ?
হঠাৎ ঝড়ে উড়ে গলেো ছাদরে ভাঙ্গা টনি।
দনিরে চোখে চশমাগুলো কোথায় খোঁজে ভূল,
ভোতা মুখরে ছবি যনেো মৌমাছদিরে হুল ।
মৌমাছরিা হাসছে হাসি মধুর খবর নাই ,
নভিছে আগুন তাপরে দুঃখ উড়ছে আপন ছাই
বকিল তাইতো চারদিকিে হাহাকাররে ঢল,
মরচে ধরা পঠিরে বোঝা নস্ট একটা কল ।
কল্কব্জার জানরে ভতের সন্দহে সব বস,ে
সারাটাক্ষন দুইটা হাতে অন্য কপাল ঘষে ।

BISHOYGULO OSHPOSHTO
বিষয়গুলো অস্পষ্ট প্রশ্ন সারি সারি,
জিতে যাওয়া নেশার ভেতর অবশেষে হারি।
কিন্তু আবার নতুন করে আঁধারে ঢিল ছোড়া।
তাৎপর্য মুচকি হাসে কপাল নাকি পোড়া!
কিন্তু তখন আয়েশ করে খুঁজছি কারো উঁকি
ভালোবাসার ক্রিয়াকলাপ, নিলাম না হয় ঝুঁকি!
চমকে যাওয়া পাল্টা হাওয়া সব কথাতেই রাজি,
দায়িত্ব তাই উল্টো সুরে ধরল নতুন বাজি!
খেয়াল বলেই নিজের দেয়াল শান্ত সরলরেখা,
মুখোমুখি মহা সুখী, আঁধার ঘরে দেখা।
১১ মে ২০০৭। ঢাকা।

BATI NEVAR ONEK PORTE
বাতি নেভার অনেক পরে
আন্ধার ঘরের বাক্স খুলে যায়,
আড়ালকথা সুখের মাথা খায়।
মাশুল দিল পরের দোষে রায়।
শূন্য চোখে দিচ্ছে জবাব সংখ্যা গুনে গুনে
ঢঙের গল্প আগলে রাখে ভীষণ টেনেটুনে,
আহ্লাদে সুখের মাথা খায়।
যাত্রাপথের দুর্ঘটনা বর্ণনাতে ফাঁকা,
কাদামাটির নরম রাস্তা মুচকি হাসে চাকা।
ইশারাতে উঁকি দিয়ে সাহসে বুক বাঁধে
চারাগাছের কচিপাতা বসল তখন কাঁধে,
সাকিন জানা পাকা চুলের বন্ধু পথচারী
পরম প্রিয় বিষয় নিয়ে করছে মারামারি।
আদরিণীর আকর্ষণে করছে খবরদারি।
১০ মার্চ ২০১৩, ঢাকা।
বাতি নেভার অনেক পরে। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: নওশেন জাহান দুনিয়া। সংগীতায়োজন: নির্ঝর চৌধুরী ও রোকন ইমন। কণ্ঠধারণ: ০৬ সেপ্টেম্বর ২০১৩, ঢাকা।

BISHODHOR SHAAP
বিষধর সাপ চাকরি দিল চেনা ওঝাকে,
হুট করে ভয় নামিয়ে দিল মনের বোঝাকে;
সূত্রপাতের কা- দেখে গল্প হলো বোকা
ফুলদানিতে পানি দিয়ে হচ্ছে গন্ধ শোঁকা।
গাছের ডালে ঝুলে থাকে রং-বেরঙের ফুল
কাগজ দিয়ে বানানো তাই ইচ্ছে বানান ভুল!
অধিকারের আকার নিয়ে ঝগড়া যখন শুরু
বাজানো ঢোল আস্তে বাজে চামড়া তব পুরু!
মনে বোঝার আকার-প্রকার বায়বীয় দেখা
কালো রঙের আকাশে তাই ছোট্ট আলোর রেখা।
পুরোনো সব প্রশ্নজুড়ে মরচে ধরা জামা
পারিবারিক অনুরোধে একটা পয়সা কামা।
টাকার গরম আসল গরম পকেটজুড়ে ঘাম
মনের ভিতর আরেকটা মন বলছে এবার থাম।
২৩ ফেব্রুয়ারি ২০১৪, ঢাকা।
বিষধর সাপ চাকরি দিল চেনা ওঝাকে। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: অটমনাল মুন। সংগীতায়োজন: অটমনাল মুন। কণ্ঠধারণ: ২০ মে ২০১৪, ঢাকা।

BARANDA URE GELO
বারান্দা উড়ে গেল হতাশ জানালা তাই
চোখ বুজে পড়ে আছে দরজা খুলে!
আকাশজুড়ে তাই নিভে যাওয়া তারারা ঝোলে।
‘তুমি’ নামের আজব শব্দটা মুছে দিল কে?
অঙ্কটা হাঁটাহাঁটি পায়চারি থামিয়ে দিল কে?
অনুভূতি বাড়িটার নিভু নিভু আলো জ্বেলে একটা ঠ্যালা,
ধুলোবালি জমেছিল অভিধানে হয়তো অনেক ম্যালা।
কিন্তু তোমার দাম খুচরো পয়সা ভেবে উড়িয়ে দিল
বসবাস সামলিয়ে অভিনয় কথাটাও সঙ্গে দিল
রাধার কানে কেনো কৃষ্ণ এসে কিছু গল্প বলে,
রোমিও তখন জুলিয়েট নামটাও বলছে ছলে।
শিরির কোলের কাছে ফরহাদ ঘুমিয়ে স্বপ্ন দেখে
চ-িদাসের কালি রজকিনী কলমে চিঠিটা লেখে।
৫ এপ্রিল ২০১৪, ঢাকা।
বারান্দা উড়ে গেল। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: অটমনাল মুন। সংগীতায়োজন: অটমনাল মুন। কণ্ঠধারণ: ১৮ মে ২০১৪, ঢাকা।

BOHURUPI CHUPI CHUPI

BARE BARE GHURE
বারেবারে ঘুরেফিরে আয়নাতে মুখ দেখি
বিশ্লেষণে পরখ করে লাগছে কেন মেকি।
হচ্ছে মনে নিজের কাছে নিজেই অচেনা
বলছ তুমি খুব সহজে যাচ্ছে আমায় কেনা।
পরিস্থিতির ধরন দেখে হলাম আমি অবাক
ভাবছি এবার নতুন করে সবার কাছে হব সবাক।
কোনটা বোকা [আর] সুযোগ বুঝে কোনটা চালাকি,
অপেক্ষাতে থাকতে হুকুম সময় ভুলে থাকি।
যাচ্ছ কেন কোথায় যাবে কৈফিয়তের সুর
হাজার মাইল মনে হলে একটু সামান্য দূর।
আমার আমি আদেশ দেব এটাই স্বাভাবিক
সঙ্গে কখন হারিয়ে গেলাম মস্ত মরুভূমি
এদিক-ওদিক দুইটা পাশে হাসছ শুধু তুমি।
৩০ জুন ২০১৩, ঢাকা।
বারেবারে ঘুরেফিরে। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: তাপস। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। ঢাকা।

BONDHUR TAAN
বন্ধুর টান কিছু মুক্তি, কিছু যুক্তির খেলা
বন্ধুর টান শক্ত-নরম আবেগের যত ঠ্যালা।
এখন বন্ধু বলে দাও তুমি মন খারাপের কারণ,
অথবা বলো তো আড়াল থেকে করছে কে কে বারণ।
কিছু উল্লাস কিছু দুঃখ সমীকরণের সম্বল,
কাঠফাটা রোদে উপহার দিল পশমে জড়ানো কম্বল।
প্রশ্নের পাখি আড্ডার ফাঁকে উড়ছে আকাশে চিল,
বিনা কারণে বিচার বসিয়ে ছুড়ছে আস্ত ঢিল।
আসল বন্ধু, নকল বন্ধু মধ্যেখানের ফাঁক,
স্বচ্ছ-সরল মানুষ কখনো করছে না রাখঢাক।
কিছু বিজ্ঞান কিছু সাধারণ আসলে সবটা ধারণা,
এখন দেখছি সবাই একলা বন্ধু কেউ তো কারো না।
২০ জুলাই ২০১২, ঢাকা।
বন্ধুর টান কিছু মুক্তি, কিছু যুক্তির খেলা। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: মাহাদী। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ২০ জুলাই ২০১৩, ঢাকা।