
SHORBOTE CHINI KOM
শরবতে চিনি কম, কোন বাক্সে আমার দম!
ঢাকনা তোর কোলে বসে যম।
খোলা কিতাব হরফ গুনে, বরফগলা গল্প শুনে।
নকল রঙের বিষ পানে চুনে।
অজগরের অট্টহাসি, পাহাড় তাই তো মাথা খুলে
অভিভাবক চড়ায় ইচ্ছা শূলে।
হতাশ পাতা বাতাস করে, এই কারণে বৃষ্টি ঝরে;
অভিমানের আত্মা হেসে মরে।
দয়াল দিল মুচকি হাসি, ধুলোবালি বইটা খুলে
ভাগ্যপাখি লুকায় পাকা চুলে।
১৩ জানুয়ারি ২০১১। ঢাকা

SCALER MAAPE
স্কেলের মাপে ভুল করেছে জনাব দ্য ভিঞ্চি,
মোনালিসার হাসি নাকি মাত্র বারো ইঞ্চি!
ধারণা, কারো না যাচ্ছে কমে রস।
দাদার বাপ তারও বাপ বলছে চুপচাপ বস।
ভুল করেছে যতটুকু জানে না তার মূল,
সেই কারণে আয়না দেখে ছিঁড়ছে নিজের চুল।
তোমার হাসির মুক্তোগুলো রাতের আকাশ তারা
পরিমাপের ফিতে হাতে ছুটছে বোকা যারা
আমার মতে হাসি তোমার পৃথিবীটা সারা।
ব্যক্তিগত রহস্যতে অভিনয়ের চাপ,
ছিটেফোঁটা অনুভূতি খাচ্ছে না তো খাপ।
নানা রকম যুক্তি মেপে কেন্দ্রে এসে দাঁড়ায়,
রোগের ভেতর যোগের কারণ শক্ত আঠা ছাড়ায়
চরিত্র তাই ভুলো মনে পা দুটোকে বাড়ায়।
০২ মার্চ ২০০৮, ঢাকা।
স্কেলের মাপে ভুল করেছে জনাব দ্য ভিঞ্চি। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: পান্থ কানাই। সংগীতায়োজন: নির্ঝর চৌধুরী ও রোকন ইমন। কণ্ঠধারণ: ০৩ অক্টোবর ২০১৪, ঢাকা।

SHIKHTE HOCHHE
শিখতে হচ্ছে সূক্ষ্ম সুুুখের অনেক গভীর গান
সেটাই বোধ হয় তোমার সাথে সবার শেষে টান!
মরচে ধরা তারের কারণ বন্ধ যোগাযোগ
এটাই বোধ হয় সুযোগ বুঝে অন্ধ উপভোগ।
সাজের ভেতর কিসের আওয়াজ অনেক বেশি বাজে
তুমি তখন ব্যস্ত থাকো এলোমেলো কাজে।
পরিহাসের ঠিকঠিকানা অন্ধ যোগাযোগ,
এমন করেই সুযোগ বুঝে ভালো লাগার রোগ।
অন্ধকারের রাস্তা বুকে দুইটা চোখের দেখা,
রাশিফলের জোনাকিরা দেখছে ভাগ্যলেখা।
যেমন-তেমন বোঝাপড়া সঙ্গে কিছু যোগ,
এটাই বোধ হয় সুযোগ বুঝে একটু প্রেমের রোগ।
২৮ জুন ২০১৩, ঢাকা।
শিখতে হচ্ছে সূক্ষ্ম সুখের অনেক গভীর গান। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: নওশেন জাহান দুনিয়া। সংগীতায়োজন: নির্ঝর চৌধুরী ও রোকন ইমন। কণ্ঠধারণ:০৪ অক্টোবর ২০১৪, ঢাকা।

SHARA RAAT JEGE
সারা রাত জেগে উপন্যাসের কাহিনি হয়তো শেষ
গল্প নিরুদ্দেশ।
অবহেলাগুলো দুপাশে দেয়ালে, রাস্তা ছুটছে খেয়ালে
মাঝখানে চুপ, গল্প নিরুদ্দেশ।
ঠুনকো ঘরের ভাসছে শরীর তোমার নিজের খেলা
ব্যস্ত ভাষায় মনে হতে পারে এটাই অবহেলা।
রাত্রি যখন যাত্রী হিসেবে সঙ্গী হচ্ছে রোজ
করছি তোমার খোঁজ।
এলোমেলো ধুলো ইঙ্গিতে ভুল প্রতিবেশী নিশ্বাস
একসাথে বাস, তবু নেই তার খোঁজ।
বেখেয়ালে যাচ্ছে গলে জমিয়ে রাখা বরফ,
হঠাৎ করেই উধাও হলো তোমার চিঠির হরফ।
০৬ জুন ২০১০, ঢাকা।
সারা রাত জেগে উপন্যাসের কাহিনি হয়তো শেষ। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: নির্ঝর চৌধুরী।সংগীতায়োজন: নির্ঝর চৌধুরী ও রোকন ইমন। কণ্ঠধারণ: ০১ আগস্ট ২০১৩, ঢাকা।

SHUJOG BUJHE SHORTO DILO
সুযোগ বুঝে শর্ত দিল, গোপন খাতায় অঙ্ক ছিল
কিন্তু কিছুই ফেরত নিল না।
যার কারণে এলোমেলো, তার কথাটাই মনে এল
দিনের শেষে হিসাব দিল না।
বোকা হলেও কায়দা-কানুন মানে,
মাথাপিছু খরচ নাকি জানে।
ধন্যবাদের ব্যস্ত সময় জাদুখেলার ছল,
বিরক্তিতে মুখটা ফেরায় মানুষজনের দল।
কল্পনাতে রঙিন ছবির পরিণত প্রেম
দিনের শেষে ফেরত নিল না।
হয়তো কিছু খেয়াল ছিল না।
মৃত্যুকূপের আবছা ছায়া চেষ্টা করে জানা,
পড়ালেখায় ধারালো মন করছে কেন মানা।
ঘটেছিল কত কিছু বলার মতো সবই
দিনের শেষে ফেরত নিল না।
হয়তো কিছু খেয়াল ছিল না।
২৭ এপ্রিল ২০১৩, ঢাকা।
সুযোগ বুঝে শর্ত দিল, গোপন খাতায় অঙ্ক ছিল। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: প্রমা। সংগীতায়োজন: অর্ক সুমন। কণ্ঠধারণ: ২১ জুলাই ২০১৩, ঢাকা।

SHOTTO MITHYA
সত্য-মিথ্যা জটিল খেয়ালে, দেয়ালে;
পড়ে আছে চেনা কঙ্কাল, তাই আসছে না সকাল।
রাগ করে দূরে বসে চাইছে আড়ি,
সে যাবে না বাড়ি।
তাই হাসছে না সকাল, তাই আসছে সকাল।
ভালো লাগা খারাপের ব্যস্ত শরীর রেখে ঢেকে,
সরাসরি ভালোবাসা যাচ্ছে এঁকেবেঁকে।
রাত্রির গল্পটা ফ্যাকাশে আঁধার কিছু আলো
অন্ধকারের সুখ ভেঙে যাওয়া ছবিটা অল্প কালো।
রাখছে না কোনো কিছু সে কারণে অনুতাপ
মনে হয় জটিলতা উড়ে এসে জুড়ে বসে খায়নি তো খাপ।
হতাহত সময়ের ভাগ্যলিখন যায় ভুলে,
সমস্যা তালিকায় কোনটা আছে কার মূলে।
সত্য-মিথ্যা জটিল খেয়ালে, দেয়ালে;
পড়ে আছে চেনা কঙ্কাল, তাই আসছে না সকাল।
২৫ মে ২০১৩, ঢাকা।
সত্য-মিথ্যা জটিল খেয়ালে, দেয়ালে। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: মাহাদী। সংগীতায়োজন: শায়েখউদ্দীন (শান)। কণ্ঠধারণ: ৩০ জুলাই ২০১৩, ঢাকা।

SHOPNER GHORE
<!--
/* Font Definitions */
@font-face
{font-family:Mangal;
panose-1:2 4 5 3 5 2 3 3 2 2;
mso-font-charset:0;
mso-generic-font-family:roman;
mso-font-pitch:variable;
mso-font-signature:32771 0 0 0 1 0;}
@font-face
{font-family:Vrinda;
panose-1:2 11 5 2 4 2 4 2 2 3;
mso-font-charset:0;
mso-generic-font-family:swiss;
mso-font-pitch:variable;
mso-font-signature:65539 0 0 0 1 0;}
@font-face
{font-family:Vrinda;
panose-1:2 11 5 2 4 2 4 2 2 3;
mso-font-charset:0;
mso-generic-font-family:swiss;
mso-font-pitch:variable;
mso-font-signature:65539 0 0 0 1 0;}
@font-face
{font-family:Calibri;
panose-1:2 15 5 2 2 2 4 3 2 4;
mso-font-charset:0;
mso-generic-font-family:swiss;
mso-font-pitch:variable;
mso-font-signature:-520092929 1073786111 9 0 415 0;}
/* Style Definitions */
p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal
{mso-style-unhide:no;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
margin-top:0in;
margin-right:0in;
margin-bottom:10.0pt;
margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:Calibri;
mso-fareast-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Vrinda;
mso-bidi-theme-font:minor-bidi;
mso-bidi-language:AR-SA;}
.MsoChpDefault
{mso-style-type:export-only;
mso-default-props:yes;
mso-bidi-font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:Calibri;
mso-fareast-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Vrinda;
mso-bidi-theme-font:minor-bidi;
mso-bidi-language:AR-SA;}
.MsoPapDefault
{mso-style-type:export-only;
margin-bottom:10.0pt;
line-height:115%;}
@page WordSection1
{size:8.5in 11.0in;
margin:1.0in 1.0in 1.0in 1.0in;
mso-header-margin:.5in;
mso-footer-margin:.5in;
mso-paper-source:0;}
div.WordSection1
{page:WordSection1;}
-->
স্বপ্নের ঘোরে জাদুর কলমে আঁকা মানচিত্র, বড় বিচিত্র!
উড়ে এসে জুড়ে বসে আলতো সে প্রেম,
জোড়া দেয় ছবিটার ভেঙে যাওয়া ফ্রেম।
অচেনাকে বোঝা যায় চেনাটা ধূসর,
মরুভূমি পার হয় ভিনদেশি স্বর!
আমার আয়নাটাতে চাওয়া-পাওয়া জটিলতা
ইট-কাঠে হারানো কিছুটা সবুজ লতা
বলবে কি লজ্জায় বিষয়টা ঢেকে দেয়, দেয় ঢেকে!
ইচ্ছাপূরণ ভেবে সহজ-সরল
চোখের বরফটুকু হচ্ছে তরল!
তোমার গল্পটাতে বুঝেশুনে ভরাডুবি
মঞ্চের তথ্যতে মাশুল গুনছে খুবই
সংগ্রহ যতটুক ততটুক উল্লাস, বসবাস!
২০ এপ্রিল ২০১৪, ঢাকা।
স্বপ্নের ঘোরে...! কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: অটমনাল মুন। সংগীতায়োজন:
অটমনাল মুন। কণ্ঠধারণ:
২২ মে ২০১৪, ঢাকা।
o-fonN�<�`�

SHONGSHARE SHONGKOT
সংসারে সংকট সাংঘাতিক!
দেয়ালের টিকটিকি বলে ঠিক ঠিক!
আশ্রমে ঘুরেফিরে সায়
বোকা বোকা দিন চলে যায়।
প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত ভুল,
ছোটখাটো হিসাবের বেপরোয়া মূল।
ঘষামাজা দরজায় রংমাখা দ্বিধা,
বুকে প্রেম জুটলেও মনজুড়ে খিদা।
ছলে-বলে-কৌশলে চলে জোড়াতালি;
পূর্ণতা মনে হয় পুরোটাই খালি!
অনুতাপ বর্ণনা সাথে বসবাস;
উড়ে এসে জুড়ে পাওয়া লুকোচুরি ফাঁস।
সংসারে সংকট খুবই স্বাভাবিক!
দেয়ালের টিকটিকি বলে ঠিক ঠিক!
কৌশলে ঘুরেফিরে সায়
বোকাসোকা ছবিটাতে রায়
০৪ অক্টোবর ২০১২, ঢাকা।
সংসারে সংকট সাংঘাতিক! কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: দিলশাদ নাহার কনা। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ২৮ জানুয়ারি ২০১৪, ঢাকা।

SHAREER PAARE KHORKUTO
শাড়ির পাড়ে খড়কুটো
কন্যা তুমি কোথায় ছুটো
আসল কথা বোঝা হলো না।
অল্প ভেজা চক্ষু দুটো
টিনের চালে মস্তÍ ফুটো
সামান্য তো করছে ছলনা।
ভূতের মাথায় মস্ত মুকুট জলতরঙ্গ ছায়া
দুশমন তাই বলতে পারে তারই বেশি মায়া।
হত্যাকা- ঘটনা কি নিজের দেখা ভুল
পয়সা-কড়ির নিজের বাড়ি অন্ধকারে কাড়াকাড়ি
সকাল-বিকাল করছে ছলনা।
মতামতের কোনটা দিবা কোনটা দিবা ফেলে
কাটছে আমার সারাটা ক্ষণ জীবন নামের জেলে।
কন্যা তোমার পিছল পথে শুকনো আমার হাত
পেছন ফিরে দেখতে পারো সামনে খালি পাত।
বারান্দাতে মাতা বসে পিতা তখন কপাল ঘষে
ভাগ্য বলে জলদি চলো না।
১৭ ডিসেম্বর ২০১২, ঢাকা।
শাড়ির পাড়ে খড়কুটো। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: এন্ড্রু কিশোর। সংগীতায়োজন:
রেজাউল করিম লিমন।
কণ্ঠধারণ: ২৫ সেপ্টেম্বর ২০১৩, ঢাকা।

SHESH BIKELER
শেষ বিকেলের গোমড়ামুখো ওই আকাশ,
কী কারণে ক্যামন ক্যামন করে তাকাস।
অভিমানের কারণ খুঁজে বছর ঘুরে মাস ঘুরে
দিন দিন দিন দিন চলে যায়,
তবু মনটা দেয় না সায়।
অভিধানের শব্দগুলো নতুন কোনো মানে খুঁজে
দিন দিন দিন দিন চলে যায়,
এই মনটা দেয় না সায়।
শেষ বিকেলের গোমড়ামুখো ওই আকাশ,
অযথা তুই ক্যামন ক্যামন করে তাকাস।
জুন ২০০৯, ঢাকা।
শেষ বিকেলের গোমড়ামুখো ওই আকাশ। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: ফাহমিদা নবী। সংগীতায়োজন: ফুয়াদ নাসের বাবু। কণ্ঠধারণ: ১৩ জুলাই ২০১২, ঢাকা।