
HATE TOMAR KOITA REKHA
হাতে তোমার কয়টা রেখা
বলছো যারে কপল লেখা ।
করছি সন্ধি যারই সাথে
সব খাওয়াতে তারই পাতে ।
মনের আয়না ঝাপসা আলো
তাইতো লাগে কালো কালো

Hate Khori TEsting

HATIR PITHEY
হাতির পিঠে পিঁপড়া বসে
দিচ্ছে বয়ান মহা রসে!
মামলা নাকি একটু নরম,
উত্তেজনা তাইতো চরম।
স্ববিরোধী বিতর্কতে কথা কানে কানে;
খাতায় বাংলা লাইন টানে।
সাবধানতা এত কিছু তিরস্কারের তাড়া,
এই কারণে কাহিনিটা অল্প দামে ভাড়া।
পিঁপড়া তখন বুঝেশুনে কামড় দিল কোলে,
হাতির পাতের ছোট্ট টুকরা সাঁতার কাটে ঝোলে।
জ্বালাতনের লড়াই মেনে গোপন আঘাত হানে।
কৌতুকখানা বুঝতে গিয়ে
রান্না হলো নকল ঘিয়ে।
ধরতে হলো উনার হাতটা
ইনার তখন গেল জাতটা।
অল্প বিদ্যা ভয়ংকরের অসুখ হইলো জ্বরের
মাথায় হিসাবটা দাম দরের।
০৭ জুলাই ২০১৩, ঢাকা।
হাতির পিঠে পিঁপড়া বসে। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: লাবিক কামাল (গৌরব)। সংগীতায়োজন: লাবিক কামাল (গৌরব)। কণ্ঠধারণ: ০৭ আগস্ট ২০১৪, ঢাকা

HOYTOBA JANBONA
হয়তো-বা জানব না কেন তুমি চুপচাপ
প্রশ্নের তির ছুঁয়ে যাচ্ছ মাত্র এক ধাপ।
হয়তো-বা জানব না কক্ষনো কেন জাগছে না ভূমি
কেন ঝাপসা জানলা পেয়ে উত্তর হাতে হাসছ তুমি।
এরকম অভ্যাস যতই দিচ্ছে ছুড়ে দ্বিধার সাগর বড় ঢেউ
কেন অবাধ্য সময়ে বারবার অনুরোধ তবু বুঝছে না কেউ।
ধারণার বাহিরের ইশকুলে পড়াশোনা হাতেগোনা কয়েকটা ভুল
সবকিছু বাদ দাও কতবার অনুরোধ বাহুল্য কেন ভাবো মূল!
হয়তো-বা জানব না উড়ো খবরের উৎপাত থামবে কবে
কবে উৎসব পরিচিত উৎসব হয়ে ইচ্ছে হবে।
০৮ মে ২০১৩, ঢাকা শহরের রাস্তা।

HATER MUTHO ROHOSSHOTE DHAKA
হাতের মুঠো রহস্যতে ঢাকা
হয়তো সবার বুকের ভেতর ফাঁকা।
সন্দেহতে সময় গেল সারা বয়স পার
অবশেষে কুড়িয়ে পাওয়া শুকনো ফুলের হার।
স্বচ্ছ-সরল গল্প যাদের তদন্ততে ভুল
মরচে ধরা মৌমাছি চোখ ফুটিয়ে দিল হুল।
কুড়িয়ে পাওয়া তোমার আমার চিঠির জোড়াতালি
উপচে পড়া সুখের ভেতর বাক্স কেন খালি।
দোকানদারের মনটা খারাপ নাই তো কেনাবেচা
খরচ-খাতায় রঙিন হরফ সবই নাকি দেনা।
নানা রকম চলছে হুকুম মেনে নেয়ায় ফাঁকি
হাতের কলম কপাল পেয়ে করছে আঁকাআঁকি।
৩০ জুন ২০১৩, ঢাকা।
হাতের মুঠো রহস্যতে ঢাকা। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: প্রমা। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন।কণ্ঠধারণ: ২৯ জুলাই ২০১৩, ঢাকা।

HOY KINGBA NA HOY
হয় কিংবা না হয়, সহ্য করি সময়
ভয় একটু হয়, কখন আসে অসময়
একটা হরফ ইচ্ছে হলেই ওলট-পালট করে দিল
কথা শুনে ও হেসেছিল।
চাবি হাতে গর্ব তোমার পায়ের মাটি যায় দূরে
ঝড়ের ভেতর ঝাপসা কথা বাজছে কানে ভুল সুরে
অনুমানের অনুসরণ নকল ছায়ায় চিন্তা
কাটছে বয়স এলোমেলো দিনটা।
ভাবি যত শর্ত আমার যতœ করে যায় লেখা
ঘরের বাহির হঠাৎ করে নিজের সাথে হয় দেখা
পড়াশোনায় মনোযোগের অগোছালো সব চিন্তা
কাটছে সময়, এলোমেলো দিনটা।
৩০ জুন ২০১৩, ঢাকা।
হয় কিংবা না হয়, সহ্য করি সময়। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: রেজাউল করিম লিমন। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ৬ জুলাই ২০১৪, ঢাকা।

HIMGHORE AYNA KICHU DEKHA JAYNA
হিমঘরে আয়না কিছু দেখা যায় না,
ভুল বানানের চিঠি উড়ে যায়, পায় না।
শিকারির পায়চারি শব্দটা নিরুপায় গান গায়
শেষরাত স্বপ্নটা কুয়াশার কাঁধ ছুঁয়ে চলে যায়...
সত্যিকারের বই এক পাতা দুই পাতা টানটান গল্পের ছল,
মুখোমুখি কিছু ছায়া আড্ডা আসর চায় কথা বল।
রাশি রাশি জোনাকি সঙ্গিনী মেঘগুলো খেলছে
ইচ্ছের কিছু পাতা কানামাছি হয়ে ডানা মেলছে।
মিথ্যে কথার বুক গন্ধ খুঁজে রোজ কাছে আনা যতটুকু স্বাদ,
বিয়োগের ব্যথা কাঁধে হাসিমুখে সবটুকু খোলা ছাদ।
নির্জীব নকশায় কারুকাজ সান্তনা ধ্বংসের
কান্নার নদী তাই থেমে যাওয়া কাহিনিটা অংশের।
০৮ জুন ২০১২, ঢাকা।
হিমঘরে আয়না কিছু দেখা যায় না। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: শমনুর মনির কোনাল। সংগীতায়োজন: শায়েখউদ্দীন (শান)। কণ্ঠধারণ: ১২ জুলাই ২০১৩, ঢাকা।

HOBE HOBE KOBE HOBE
হবে হবে কবে হবে কিন্তুু হচ্ছে না
ওগো মানুষ, তুমি কবে হবে মানুষ!
তদন্ততে ওলট-পালট উপায় নাই তো লেখার,
অভিযোগের তালিকাটা পায় না সময় লেখার।
বনের ভেতর মনের খবর কবর কেনার মাটি
সেই কারণে চাঁদের আলো লাগছে না তো খাঁটি।
সেরা জীবের কা- দেখে প্রকৃতিতে ধোঁয়া
পৃথিবীটা হাতের মুঠোয় যাচ্ছে না তো ছোঁয়া
ভেতর-বাহির দুইটা পোশাক মর্যাদাতে খুঁত
লজ্জা ভুলে হাসছে হাসি মানুষ নামের ভূত।
মরণ কামড় সামান্যতে অনুতাপের ছাপ
মহাসাগর মুখটা খুলে তার ভেতরে ঝাঁপ।
১৭ মে ২০১৩, ঢাকা।
হবে হবে কবে হবে কিন্তু হচ্ছে না। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: শিম্পি। সংগীতায়োজন: শায়েখউদ্দীন (শান)। কণ্ঠধারণ: ০৬ অক্টোবর ২০১৩, ঢাকা।

HOTHATH KORE JOKHON
হঠাৎ করে যখন মনে হয় চেনা ডাক ডাকবে কখন,
যতটুকু নিশ্বাস বিশ্বাসে ধাপে ধাপে হাঁটবে তখন।
ভুলের মাশুল সব হিসাবগুলো
ঝড় এসে উড়ে যায় ব্যস্ত ধুলো,
অর্ধেক যদি তুমি আমার সাথে
পূর্ণতা অপরূপ দেখব কখন!
চোখের আড়াল হয় রক্তক্ষরণ
দিবানিশি নিঃস্ব স্বপ্ন হরণ,
মণিহার তোমাকেই লুকাব কেন
আংশিক নয় পুরো দেখব তখন।
জুন ২০০৯, ঢাকা।
হঠাৎ করে যখন মনে হয় চেনা ডাক ডাকবে কখন। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: তানভির আলম (সজীব )। সংগীতায়োজন: তানভির আলম (সজীব)। কণ্ঠধারণ: ০৩ আগস্ট ২০১২, ঢাকা।

HAAY HAAY CHAAND MAMA
হায় হায় চাঁদ মামা, গায়ে কেন ছেঁড়া জামা
উত্তরে মাথাটাকে ঘামা
পরীক্ষা যন্ত্রণা ফুরিয়েছে তেল
সে কারণে পাস করে পুনরায় ফেল
মূর্তির আঙুলে কলমের হাসি
চাঁদ মামা রোদে পুড়ে হয়ে গেল বাসি।
খুঁজছিল দুরবিন উদাসী পোকা
দিনের শুরুতে খায় ইয়া বড় ধোঁকা
তার পরও যতটুকু রয়ে যায় বাকি
দুষ্টুমি দুই চোখ দিয়েছিল ফাঁকি।
৩০ জুন ২০১৩, ঢাকা।
হায় হায় চাঁদ মামা, গায়ে কেন ছেঁড়া জামা। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: কারিশমা শানু সভ্যতা। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ২৯ অক্টোবর ২০১৩, ঢাকা।